1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

মানিকগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার আশরাফুল ইসলাম পলাশ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।আজ সোমবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত সাকিন ও সোয়েব পলাতক আছেন।অভিযুক্তদের বাবা মা আমজাদ ও তার স্ত্রীকে পালানো সময় আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নিহত পলাশ ধামরাই উপজেলার কাউয়াখোলা গাংগুটিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পলাশ মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার খবির উদ্দিনের মেয়ের জামাই। বসবাস করতেন পৌর এলাকার বান্দুটিয়া এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ৮টার দিকে  শহরের বেউথা এলাকায় পলাশকে কুপিয়ে আহত করে ঘাতকরা।পরে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে গতকাল রবিবার দিনগত ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ।পলাশের শ্যালক নয়ন জানান, আমার বোন জামাই পলাশকে গত শুক্রবার রাত ৮টা দিকে বান্দুটিয়া এলাকার আমজাদের দুই ছেলে সাকিন ও সোয়েবসহ আরও তিন চারজন কালীগঙ্গার বেউথা ব্রিজের নিচে ডেকে নিয়ে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্বার করে সদর হাসপাতালে নেয়। আজ সোমবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পলাশ।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম আমান উল্লাহ্ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park