
খুলনা প্রতিনিধি।।খুলনা মানগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার হোসেনের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় উপস্থিত সাংবাদিকগন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন প্রশাসনকে দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তথ্য সরবারহ করা সহ প্রশাসনকে আন্তরিক সহযোগিতা করার আশ্বাস দেন।পাশাপাশি সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে নতুন এ বাংলাদেশ বিনির্মানে সর্বদা পাশে থাকবেন বলেও অভিমত ব্যাক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ জামান, খুলনা বিভাগীয় সাংবাদিক ক্লাব এর সভাপতি মামুন রেজা, খুলনা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিজানুর রহমান, খুলনা অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি গোলাম কিবরিয়া তুহিন, দপ্তর সম্পাদক জাতীয় দৈনিক জবাবদিহির খুলনা প্রতিনিধি জোবায়ের ইসলাম অলি, থানার সেকেন্ড অফিসার এস আই সঞ্জিৎ কুমার মন্ডল প্রমুখ।এ সময় তাদের পক্ষ থেকে অত্র থানা এলাকায় সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে সার্বিক নিরাপত্তা জোরদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবধরনের সহযোগীতার আশ্বাস দেন এবং দায়িত্বরত সকল পুলিশ সদস্যগন জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছেন বলেও জানান।