1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

বন‍্যা,কান্না আর বাংলাদেশ ভারত সমাচার ; দেশের কৃষষেরা যে ভাবে লোকসানি হলো

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
খোলা চিঠি..

 

আমাদের প্রান প্রিয় বাংলাদেশের স্বাধীনতার ৫৩বছর ধরেই ভারতের একটা কর্তৃত্ব আমরা সবসময় সব সরকারের আমলেই লক্ষ্য করেছি। যে সরকার যখন ক্ষমতায় এসেছে। তারা সবাই ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর অনেক পরামর্শ মেনে রাষ্ট্র চালিয়েছে। অথচ ভারত থেকে বাংলাদেশকে দশ টাকা অনুদান দিতে আমি কখনও শুনিনি।গত ৫৩ বছর ধরে যখন যারা ক্ষমতায় এসেছে তাদের মন্ত্রী এমপিরা দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছিল। তাই আমাদের দেশের কৃষক এবং কৃষি খাতকে ভারতের পণ্য বিক্রি করে বারবার লোকসানি করেছে।আজ থেকে পঞ্চাশ বছর পূর্বে আমাদের দেশেও প্রচুর আলু পেয়াজ আদা হলুদ মরিচ উৎপাদন হতো। হলে কি হবে। এই যে আমাদের অসৎ সরকারের অসৎ বাণিজ্য মন্ত্রী, কৃষিমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ওদের সাথে খুব বেশি সখ‍্যতা থাকত ‘ র’ এর। প্রতিটা ফসলের ভরা মৌসুমে বিভিন্ন কৌশল বা অজুহাতে পেয়াজের মৌসুমে ভারত থেকে পেয়াজ আমদানি করা হতো।তখনই লোকসানি হতো আমার দেশের কৃষকেরা। এভাবেই আলুর সময় আলু। আদার মৌসুমে আদা হলুদ মরিচ চাল সহ আমদানি করার ফলে। বারবার কৃষকেরা ও লোকসানি হওয়ার ফলে। অনেক কৃষক আলু পেয়াজ আদা হলুদ মরিচ ও মুসরি ডাল ইত্যাদি চাষে উৎসাহ হারালো।এখানে ‘র’ তাদের দেশের লাভের জন‍্য এটা করেছে বারবার। তাদের ধারণা বাংলাদেশে ফসল উৎপাদন যত কম হবে ততই তাদের দেশের পণ্য আমাদের দেশে বিক্রি করতে পারবে।ভরা মৌসুমে ভারত থেকে পণ্য আমদানি করতে গিয়ে আমাদের দেশের মন্ত্রীরাও মোটা অংকের ঘুষ গ্রহণ করত।যার ফলে আমাদের দেশের মন্ত্রী গণ আর আমাদের দেশের কৃষকদের লোকসানের ব‍্যাপারটা অনেকেই মাথায় রাখেনি।আর অনেকের এতদুর চিন্তা শক্তিই ছিলনা আমার মনে হয়।আর বন‍্যা।এই ফারাক্কার বাঁধ সহ যত গুলো বাঁধ ভারতের সীমান্তে আছে। এ যেন বাংলাদেশের জন‍্য মরণ ফাঁদ। এই বাঁধকে পুজিঁ করে গত ৫৩ বছর ধরেই ওরা আমাদের কে যেমন করেছে শোষণ। তেমনি করেছে আমাদের দেশের কৃষকদের কে লোকসানি। তেমনি করেছে অবজ্ঞা আর অবহেলা।তারপরও আমাদের দেশের নাবালক সরকার গুলোর জন‍্য আজীবন ভারতেই আমাদেরকে দিয়ে লাভবান হচ্ছে। আমি পূর্বেও বলেছি। ভারতের জাতীয় গ্রেডের বাৎসরিক জাতীয় উন্নয়নের পনেরো ভাগ উন্নয়ন বাংলাদেশ থেকে করা হয়। শুধু এই উন্নয়ন থেকেই ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বেতন ভাতা বোনাস পেনশন সব হয়েও আরো থাকে।আজকে সময় এসেছে আমাদের বেড়িয়ে আসতে হবে। ভারতের ‘র’ দের মায়ার জাল থেকে যতদিন পযর্ন্ত আমরা বেড়িয়ে আসতে না পারব। ততদিন এই দেশের স্বাধীনতার স্বাদ আমরা বা আমাদের প্রজন্ম ভোগ করতে পারবে না।

অথই নূরুল আমিন
কবি কলামিষ্ট ও রাষ্ট্র বিজ্ঞানী

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park