1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

মানিকগঞ্জ সদর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ জনগণের সম্পৃক্তার লক্ষ্যে মানিকগঞ্জে ওপেন হাউজডে অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ জুলাই) দুপুর ১২ টায় মানিকগঞ্জ থানা প্রাঙ্গনে সদর থানা পুলিশের আয়োজনে স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণকে নিয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।এ সময় ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে, প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।ওপেন হাউজ ডে’র আলোচনা সভায় গোলাম আজাদ খান বলেন, ‘পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই।অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। সাধারণ জনগণের প্রচেষ্টায় আইন প্রয়োগের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ।’ মাদক, জুয়া, বাল্যবিবাহ সহ বিভিন্ন অপকর্ম রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কামরুল হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিল হোসেন,প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু,পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও শ্রমিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park