1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ৩০ এপ্রিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

 

খুলনা ব্যুরো চীফ : খুলনা প্রেসক্লাবের ‘বার্ষিক নির্বাচন-২০২৬’ আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ২৮ মার্চ (শনিবার) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৫ এপ্রিল বিকাল ৪টায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায়। ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত) মনোনয়নপত্র বিলি করা হবে।মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ এপ্রিল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ১২ এপ্রিল সন্ধ্যা ৬টায় মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানি ও নিষ্পত্তি অনুষ্ঠিত হবে।১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় বেধে দেওয়া হয়েছে। ২০ এপ্রিল বিকেল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বার্ষিক সাধারণ সভা ২৯ এপ্রিল বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। ৩০ এপ্রিল ‘বার্ষিক নির্বাচন ২০২৬’ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park