1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দুর্নীতি ও মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্সে থাকবো আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজারের পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব।আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের সাগরদিঘী রোড শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব হল রুমে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায়, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।এসময় উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের, অবসর প্রাপ্ত শিক্ষক কবি দীপেন্দ্র ভট্টাচার্য, জৈষ্ট্য সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুসহ বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আপনারা সাংবাদিকরা কারো লেজুরভিত্তিক হবেন না। আপনারা নিরপেক্ষভাবে সংবাদ লিখে যান। এখানে আমার দলের নেতাকর্মী কিংবা আমারও যদি কোন দোষগুন খুঁজে পান আপনারা পত্রিকায় তা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অনেক সমস্যা আছে সম্ভাবনা ও রয়েছে।আমি বিষয়গুলো নিয়ে কাজ করবো,শ্রীমঙ্গল শহরে এখন যানজট বড় সমস্যা হয়ে দাড়িয়েছে। এই সমস্যা নিরসনে বাইপাস সড়ক তৈরীর কাজ দ্রুত শুরু হবে, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল পৌরসভা এ ক্লাস মানের হলেও পৌরসভা বর্ধিত হয়নি বিগত ৯০ বছরেও।আমি শ্রীমঙ্গলের ইউএনও এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি, ম্যাপ তৈরিসহ সব কাগজপত্র তৈরী আছে,আগামী পৌরসভা নির্বাচনের আগেই বর্ধিত হবে। পর্যটকদের কথা বিবেচনা করে এখানে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন জরুরী। বিএনপি সরকার এ বিষয়েও সর্বাধিক গুরুত্ব দিবে।তিনি বলেন, দুর্নীতি ও মাদকের বিষয়ে আমি জিরো টলারেন্সে থাকবো,এই বিষয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আরো তৎপর হওয়ার আহবান জানান।এই উপজেলার সসম্যা জানতে ও করনীয় বিষয়ে তিনি মাঝেমধ্যেই গণমাধ্যমকর্মীদের সাথে বৈঠক করবেন। এ ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সহযোগীতাও চান তিনি।এ সময় সাংবাদিকরা বলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ একটি পর্যটন এলাকা এই এলাকার পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভব তাই এই এলাকায় ঢাকা চট্টগ্রাম থেকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিশেষ করে শ্রীমঙ্গলে বিশেষ ট্রেন চালু করা, বিমান বন্দর পুণ: চালু করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া প্রয়োজন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park