1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

রাসেল মিনা।। সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।জানা গেছে, নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে মেয়রের সকল ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।সিটি কর্পোরেশনের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং চলমান কার্যক্রম তদারকির দায়িত্ব তার ওপর ন্যস্ত থাকবে।এ ছাড়া কর্পোরেশনের আর্থিক ব্যবস্থাপনা, নীতিগত সিদ্ধান্ত গ্রহণ এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম সমন্বয়ের বিষয়গুলোও তিনি দেখভাল করবেন। স্থানীয় সরকার বিভাগের অধীনে থেকে তিনি আইন ও বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগের অংশ হিসেবেই খুলনা সিটি কর্পোরেশনে এ পদায়ন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা এবং নাগরিক সেবা স্বাভাবিক রাখতে এ নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park