1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ খুলনা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ খুলনা নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল অক্টোবর সার্ভিসে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন: আজরা মাহমুদের উজ্জ্বল সাফল্যে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন সাত দফা দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

২০০ কোটি টাকা পাচারে বিটিআরসির কর্মকর্তাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ মে, ২০২৪

 

বিশেষ প্রতিবেদক।। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানির মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে বিটিআরসির উপপরিচালক মো. হাসিবুল কবির এবং আইজিডব্লিউ অপারেটর বেসটেক টেলিকমের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।মামলার আসামিরা হলেন- বেসটেক টেলিকম লিমিটেডের চেয়ারম্যান মো তরিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এনায়েত কবির ও বিটিআরসির উপপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) মো. হাসিবুল কবির।এজাহার সূত্রে জানা যায়, বেসটেক টেলিকম লিমিটেড সেবা রপ্তানির জন্য বিটিআরসি থেকে আইজিডব্লিউ লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রপ্তানি বাবদ মূল্যবান বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে ফরেন কারেন্সি/এফসি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে আনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু অনুসন্ধানকালে আইজিডব্লিউ অপারেটর বেসটেক টেলিকমের মাধ্যমে ২০১৩ সলের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯ মাসে ১০১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ১৫০ কল মিনিট এসেছে। ওই সেবার মূল্য বাবদ প্রতি কল মিনিট ০.০৩০ মার্কিন ডলার হিসাবে ৩ কোটি ৩ লাখ ১৯ হাজার ৫৯৪ মার্কিন ডলার বা ২৩৪ কোটি ৭২ লাখ ৫৪ হাজার ৬৮ টাকা সরকারি কোষাগারে জমা হওয়া কথা।এ সংক্রান্ত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান শাখার প্রাপ্ত রেকর্ড থেকে দেখা যায় মাত্র ৪৬ লাখ ৮ হাজার ৪৬১ মার্কিন ডলার বা ৩৫ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার ৪৩৯ টাকা জমা হিয়েছে।বাকি ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ১৩৪ মার্কিন ডলার দেশে আসেনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৬২৯ টাকা। ওই সময়ে ওই প্রতিষ্ঠঅনের চেয়ারম্যান ও এমডি ছিলেন মো. তরিকুল ইসলাম এবং এনায়েত কবির। তারা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও বিদ্যমান মানিলন্ডারিং আইন লঙ্ঘন করে পাচার কিংবা মানিলন্ডারিং অপরাধ করেছেন।যে কারণে আসামিদের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা বা সম্পত্তি পাচার করে মানিলন্ডারিংজনিত অপরাধ করায় কিংবা বাংলাদেশে আনয়ন যোগ্য বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় বেসটেক টেলিকমের ওই দুই কর্মকর্তা ও বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল কবিরকে আসামি মামলা দায়ের করেছে দুদক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park