1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

১০ দিনের রিমান্ডে সালমান ও আনিসুল

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার (১৪ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশীদের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপপরিদর্শক সজীব দুজনের ১০ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত আবেদন মঞ্জুর করেন।দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেয়া হয় বলে জানান আইনজীবীরা। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের আদালতের হাজতখানায় নেয়া হয়।এর আগে, বুধবার (১৪ আগস্ট) বিকেলে পৌনে ছয়টার দিকে তাদের ডিবি কার্যালয় থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে বের করা হয়। সামনে এবং পেছনে পুলিশের দুটি টহল গাড়ি দিয়ে আদালতে নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park