1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাজ্জাক ও ফারুক রিমান্ডে

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

 

দিগন্ত ডেস্ক : রাজধানীর নিউমার্কেট থানার ওয়াদুদ হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও পল্টন থানার মকবুল হত্যা মামলায় সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত আব্দুর রাজ্জাকের এবং ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত ফারুক খানের এ রিমান্ড মঞ্জুর করেন।এদিন তাদের আদালতে হাজির করা হয়। আব্দুর রাজ্জাকের মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তার ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।অন্যদিকে, ফারুক খানের মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী তার রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে সর্বোচ্চ রিমান্ডের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে, সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আব্দুর রাজ্জাককে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর মধ্যরাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয় ফারুক খানকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park