1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের ব্যাংক হিসাব স্থগিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান ড. মহিউদ্দীন খান (ম খা) আলমগীর এবং তার স্ত্রী ও সন্তানের সব ধরনের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। এ বিষয়ে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে ব্যাংক খাতের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।সোমবার ( ৩০ সেপ্টেম্বর) বিএফআইইউয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।হিসাব স্থগিত করায় ম খা আলমগীর, তার স্ত্রী সিতারা আলমগীর এবং তাদের ছেলে জয় আলমগীরের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাবের সব লেনদেন বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।লেনদেন স্থগিত করার এ নির্দেশনার ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে ম খা আলমগীর এবং তার স্ত্রী নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।যা‌দের অ্যাকাউন্ট স্থগিত করা হয়ে‌ছে, তা‌দের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park