1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

সাবেকমন্ত্রী আসাদুজ্জামান নুর ও প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী  আসাদুজ্জামান নূর ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা‌ মহানগর গোয়েন্দা পুলিশ।রোববার (১৫ সেপ্টেম্বর) রাত ১১ টায় বেইলী রোডের নওরতন কলোনী থেকে আসাদুজ্জামান নুরকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।অপরদিকে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেপ্তার করে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী।আসনটি থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

প্রতিমন্ত্রী হওয়ার পর তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠে।

রেজাউল করিম মল্লিক আরো বলেন,  রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনানুযায়ী তার রিমান্ড চেয়ে সোমবার আদালতের পাঠানো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park