1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

সাইবার সিকিউরিটিসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে: আসিফ নজরুল

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট : সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য অধিকার ফোরামের মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য অধিকার বিনাশ করা হয়েছিল জানিয়ে আইন উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে তথ্য অধিকার আইন হয়েছে আবার তথ্য অধিকার বিনাশও করা হয়েছিল। অরাজকতার জঘন্য উদাহরণ সৃষ্টি করা হয়েছিল। এগুলো যেন আর ফিরে না আসে, সেই ব্যবস্থা করা হবে। সাইবার সিকিউরিটি আইনসহ গণবিরোধী আইন সংস্কার করবে সরকার।তথ্য গোপন করা নিপীড়নের বড় হাতিয়ার এমন মন্তব্য করে আসিফ নজরুল বলেন, ‘শাসন, আইন, বিচার বিভাগ ঠিক না করে কোনো আইনের প্রয়োগ করা সম্ভব নয়। সবচেয়ে সোচ্চারভাবে বলতে হবে গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বিভাগের স্বাধীনতার কথা।’আইন উপদেষ্টা বলেন, ‘অধিকার নিয়ে সচেতনতার অভাব রয়েছে। তথ্য অধিকার নিয়ে আমাদের আন্দোলন ঝিমিয়ে গেছে। আইন তৈরি হয়েছে যথাযথ প্রয়োগ করা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park