1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক

  • প্রকাশের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন প্রশাসনের কেন্দ্র বিন্দু বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক।
অন্যান্য স্বাভাবিক দিনের মতো রবিবার (৪ আগস্ট) সকাল ৯টার আগে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন।
আর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে। রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত বাংলাদেশ সিভিল প্রশাসনের এ কেন্দ্রবিন্দু। বাংলাদেশ সচিবালয় থেকে পরিচালিত হয় সিভিল প্রশাসন। মন্ত্রী-সচিব ছাড়াও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী অফিস করেন এ সচিবালয়ে।
শনিবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ এবং সরকারকে অসহযোহিতার আহ্বান জানায়।
তাদের এ ঘোষণার পরদিন সচিবালয়ের সামনে সকাল ৯টার আগে কর্মচারীদের বহন করা সরকারি পরিবহন পুলের বিআরটিসি বাসগুলো বিভ্ন্নি রুট থেকে আসা শুরু করে। বাস থেকে নেমে কর্মকর্তা-কর্মচারীদের ১ নম্বর প্রবেশ মুখে হেঁটে প্রবেশ করেন।
নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, অন্যান্য দিনের মতোই এ গেট দিয়ে কর্মচারীরা ঢুকছেন। উপস্থিতিও স্বাভাবিক। এ ছাড়া অন্যান্য গেট দিয়ে কর্মকর্তাদের গাড়িগুলো প্রবেশ করছে।
কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে  কথা বলে জানা যায়, সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের মতোই। তবে আজ রাস্তায় এবং সচিবালয়ে প্রাইভেট গাড়ির সংখ্যা কম। বেলা ১১টার পর ভিড় বেড়ে যাবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন কর্মচারী বলেন, আমরা সরকারি কর্মচারী। সরকারের নির্দেশনা মেনে অফিস করি। আজ উপস্থিতি স্বাভাবিক।
সচিবালয়ের বিভিন্ন ভবনের লিফট, টিসিবির বিক্রয় কেন্দ্রসহ খাবার দোকানে ভিড় নিত্যদিনের মতোই। তবে কর্মকর্তা-কর্মচারীদের কাউকে কাউকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাও করতে দেখা গেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park