1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শ্রীমঙ্গলে তালামীযে ইসলামিয়ার ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

 

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার, ঈদুল ফিতর পরবর্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ (২৭ মার্চ) ২০২৬ শুক্রবার বিকেল ৩ ঘটিকার সময়, শ্রীমঙ্গল আনওয়ারুল উলূম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা তালামীযের সভাপতি শায়েল আহমেদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ইমন, এবং পৌর সাধারণ সম্পাদক ইমাদ হাসান, এর যোথ সঞ্চালনায়, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা তালমীযে ইসলামিয়ার সহপ্রচার সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা তালামীযে ইসলামিয়ার সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ ছিদ্দিক আলী, সাবেক সভাপতি মোঃ রাকিবুল ইসলাম ছালে, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম আল আমিন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে, সাংগঠনিক কার্যক্রম, ঈদ পরবর্তী সময়ে সংগঠনের কর্মপরিকল্পনা, দাওয়াতী কাজের কৌশল নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি বর্তমান এবং সাবেক নেতৃবৃন্দের মাঝে মিলনমেলায় পরিণত হয়, যা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে।এছাড়া উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর শাখার সভাপতি মোঃ হৃদয় আলম, আলিয়া মাদ্রাসার সভাপতি , মোঃ ফয়সাল আহমেদ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সভাপতি, সম্পাদক সহ বিভিন্ন শাখা থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দরা। অনুষ্ঠানের কার্যক্রম দোয়ার মাধ্যমে শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park