1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে এক আইনজীবী নিহত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪

 

শ্রীমঙ্গল প্রতিনিধি
মোঃ আমিনুল ইসলাম আল আমিন।।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ইমাদ উদ্দিন রকিব (২৬) নামে এক শিক্ষানবিশ আইনজীবী নিহত এবং একজন আহত হয়েছেন।আজ শুক্রবার (১২ জুলাই) সকালে সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামে এ ঘটনাটি ঘটে।জানা যায় উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তেলিআবদা কোনাগাও গ্রামের খলিল মিয়া,ও আজিম উদ্দিনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে গ্রাম্য সালিসে সমাধান না হয়ে আদালতে মামলাও হয়। শুক্রবার সকালে আজিম উদ্দিনের তিন ছেলে বিরোধপূণ জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষ বিবাদে জড়ায়। এক পর্যায় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে আজিম উদ্দিনের ছোট ছেলে ইমাদ উদ্দিন রকিব, এবং হেলাল উদ্দিন আহত হন।তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ, বিনয় ভূষণ রায় জানান লাশ ময়নাতনদের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেস করার জন্য আটক করা হয়েছে, এবং মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park