1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা ভারতে বসে উস্কানি দিচ্ছেন : আসিফ মাহমুদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।ভারতে বসে শেখ হাসিনা উস্কানি মূলক বক্তব্য দিয়ে বাংলাদেশকে অস্থিতি করে তুলছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।বৃহস্পতিবার রাতে ছাত্র আন্দোলনে নিহত নারায়ণগঞ্জে মো. আমানতের জানাজায় অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলনে ঢাকায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের মো. আমানত যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। হাসপাতালের মর্গে তার লাশ পড়েছিল। স্বজনরা লাশ শনাক্ত করে নারায়ণগঞ্জে নিয়ে আসেন। আমানতদের বিনিময়ে স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। তাদের এই ঋণ আমরা কোনোদিন ভুলবো না।তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নিয়ে বিভিন্ন উস্কানি মূলক বক্তব্য দিয়ে আজ বাংলাদেশকে অস্থিতি করে তুলছেন। এই সরকারের নির্দেশে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম জানান, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে বাংলাদেশের নির্বাচন করার জন্য ভারতকে চাপ দিতে বলেছেন। তিনি হয়তো ভুলে গেছেন বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এদেশের নির্বাচন কবে কখন হবে সেটি এদেশের মানুষই ঠিক করবে।তিনি শিক্ষার্থীদের আগামী রোববার স্কুল খোলার পর থেকে ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যার যে কাজ সেটা তারাই করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park