1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

শেখ হাসিনা আরব আমিরাতে?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

 

জয়-ই মামুন বিশেষ প্রতিবেদক : ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন।শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বাংলাদেশের জনগণ। তবে অন্য কোনো দেশে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় ভারতেই ছিলেন তিনি।এবার গণমাধ্যমে খবর চাউর হয়েছে, শেখ হাসিনা ভারত ছেড়ে গেছেন। তবে বিষয়টি ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে দাবি করছে একাধিক গণমাধ্যম। সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে।ধারণা করা হচ্ছে, আরব আমিরাতের আজমাইন শহরে শামীম ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন। সঙ্গে তার বোন শেখ রেহানাও আছেন বলে দাবি করা হচ্ছে। তবে সেখানেও দীর্ঘস্থায়ী হবেন না তারা।আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কত দিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায়, সে বিষয়েও জানা যায়নি।তবে শিগগিরই পাড়ি জমাতে পারেন অন্য কোনো দেশে।তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি। ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর মতো সংযুক্ত আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে শ্রেফ মানা করে দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park