1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শাজাহানপুরে উপজেলা নির্বাচন দেখতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে বন্ধুদের সাথে ভোট দেখতে এসে কেন্দ্রের পাশে একটি পুকুরে পড়ে গিয়ে আজমাইন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।নিহত শিশুটি মানিকদিপা পূর্বপাড়া গ্রামের আব্দুল মোমিনের ছেলে।বুধবার (২৯ মে) দুপুরে ২:৩০ মিনিটে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় মাক্স কেয়ার ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আজমাইন তার নিজ গ্রামের সাত আট জন বন্ধুদের সাথে সকালে ভোট কেন্দ্রে দেখতে আসে। এরই এক পর্যায়ে তারা সবাই ভোট কেন্দ্রের পাশে গোসল করতে পুকুরে নেমে পড়ে।তার বন্ধুরা শিশু আজমাইন এর খবর না নিয়েই পুকুর থেকে উঠে আসে। পরে পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করে।পরে সহকর্মীদের দেয়া তথ্য মতে জানতে পারে আজমাইন গোসল করতে পুকুরে নেমেছিল। তাদের দেয়া তথ্যের ভিত্তি করে স্থানীয়রা ওই পুকুরে শিশু আজমাইনের ভাসমান মরদেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় মাক্স কেয়ার ক্লিনিকে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।ভোট কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park