1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল

শরীয়তপুরে প্রধান সড়ক ধস, যানচলাচল বন্ধ

  • প্রকাশের সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

 

শরীয়তপুর প্রতিনিধি:টানা তিনদিনের ভারী বর্ষণে শরীয়তপুর-নড়িয়া প্রধান সড়কের প্রেমতলা এলাকায় একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটি দিয়ে বন্ধ হয়ে গেছে যানচলাচল।সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে সড়ক বন্ধ করে দেয় জেলার সড়ক ও জনপদ বিভাগ। ফলে সড়কটি ব্যবহারকারী ছোট যানবাহনগুলো বিকল্প রুটে চলাচল করছে।স্থানীয় এবং জেলা সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, শরীয়তপুর-নড়িয়া সড়কের প্রেমতলা এলাকায় দুপাশের পানি সরানোর জন্য একটি পাইপ কালভার্ট বসানো ছিল। গত তিনদিনের টানা বৃষ্টিতে পাইপ কালভার্টটি ভেঙে সড়কে বড় গর্ত হয়। পরবর্তীতে দুর্ঘটনা এড়াতে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়।এ ব্যাপারে জেলা সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, তিনদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচে আগের বসানো পাইপ কালভার্টটি ভেঙে গেছে। পরে দুর্ঘটনা এড়াতে যানচলাচল বন্ধ রাখা হয়।একটি বেইলি নির্মাণে কাজ করা হচ্ছে। আগামীকাল সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park