1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান’কে পরিবেশ বন্ধু সম্মাননা প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি,খুলনা।।পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান কে পরিবেশ বন্ধু সম্মাননা পত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। খুলনা বিভাগীয়, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে আয়োজন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ৬ জুন বৃহষ্পতিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব‍্যক্তিগত পর্যায় লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানকে পরিবেশ বন্ধু সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়াার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার। অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্বিবদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. সালমা বেগম। স্বাগত বক্তব্য রাখেন খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।দিবসটি উপলক্ষ্যে মেয়রের নেতৃত্বে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park