1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

রেলওয়ের চাকরিতে ৪০ শতাংশ পোষ্য কোটা নিয়ে প্রশ্ন হাইকোর্টের

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ রেলওয়ের চাকরিতে ১৪তম থেকে ২০তম গ্রেডে মোট শূন্য পদের ৪০ শতাংশ পোষ্য কোটার বিধান নিয়ে রুল দিয়েছেন উচ্চ আদালত। এ বিধান সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। ১০ দিনের মধ্যে রেল সচিব ও আইন সচিবকে রুলের জবাব দিতে বলেছে আদালত। গত ২৬ মে হাইকোর্টে এ রিট আবেদনটি করেন আইনজীবী মো. রোকনুজ্জামান। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিধিমালা, ২০২০ এ নিয়োগ পদ্ধতি সংক্রান্ত ৩ বিধির উপ- বিধি ৩ এ বলা হয়েছে, উপ বিধি (১) ও (২) এ যা কিছু থাকুক না কেন সরাসরি নিয়োগযোগ্য ১৪তম গ্রেড হতে ২০তম গ্রেডের মোট শূন্য পদের শতকরা ৪০ ভাগ পদ যোগ্যতাসম্পন্ন পোষ্যদের জন্য সংরক্ষিত থাকবে।রিট আবেদনের যুক্তিতে অ্যাডভোকেট রোকনুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, সংবিধানের ২৯ অনুচ্ছেদ বলছে, প্রজাতন্ত্রের যে কোনো নিয়োগ বা পদলাভের ক্ষেত্রে সকল নাগরিকের সমান অধিকার থাকবে। একই অনুচ্ছেদে নাগরিকদের যেকোনো অনগ্রসর অংশ যাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সে উদ্দেশ্যেই তাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন করতে হবে বলে উল্লেখ করা হয়েছে।তিনি বলেন, ‘সরকারি কর্মচারীরা অনগ্রসর কোনো অংশ নন। এখন শুধু তাদেল বেলায় ৪০ শতাংশ কোটা অযৌক্তিকই শুধু নয়, এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। আর সংবিধানেই বলা আছে, এর সঙ্গে সাংঘর্ষিক যেকোনো আইন বাতিল বলে গণ্য। শুনানিতে এসব যুক্তি তুলে ধরার পর আদালত রুল দিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park