
নিজস্ব প্রতিবেদক খুলনা।। আসন্ন খুলনা রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম) মার্কায় রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিব ভোটারদের কাছে আস্থার প্রতীক এবং নয়ন মনি হয়ে দাঁড়িয়েছেন।তিনি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার বিভিন্ন ওয়ার্ড, পাড়া মহল্লা এবং ইউনিয়ন পর্যায় ছুটে বেড়াচ্ছেন।তিনি এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন, তাদের দুঃখ দূর্দশার কথা শুনছেন।উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি আইচগাতী ইউনিয়ন, শ্রীফলতলা ইউনিয়ন, নৈহাটি ইউনিয়ন, টিএসবি ইউনিয়ন এবং ঘটভোগ ইউনিয়ন সহ উপজেলার আওতায় সকল রাস্তাঘাট স্কুল, কলেজ মসজিদ, মাদ্রাসার ব্যাপক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিবেন বলে জানান।এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাওলানা আবু সালেহ লস্কর, লিয়াকত লস্কর, আল হেলাল লস্কর, আলা আমিন শেখ, লাভলু লস্কর, রফিক মোল্লা, শিবলু লস্কর, আবুল বাশার মোল্লা ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসা মোল্লা সবুজ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আঃ রউফ শিকদার, সোহাগ শেখ, তুহিন লস্কর, হানিফ লস্কর, রবিউল শেখ, টিক্কা শেখ, সাইফুল লস্কর, সাইফুল্লাহ লস্কর, আলমগীর লস্কর, রকি লস্কর, আবুল কালাম আজাদ লস্কর, সৈকত মোল্লা, ইয়াসমিন আক্তার ইসমি প্রমুখ।