1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রূপসায় স্বামীকে কুপিয়ে হত্যা-স্ত্রী পলাতক!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

রূপসা খুলনা প্রতিনিধি।। খুলনার রূপসায় শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ৩নং নৈহাটি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মো. মোহর আলী নামে এক ব্যক্তিকে তার স্ত্রী হোসনে আরা বেগম (পুতুল) ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মোহর আলীর মৃত্যু হয়। নিহত ব্যক্তি_মো. মোহর আলী (পূর্বনাম মোরারী) রূপসা উপজেলার জয়পুর ইউনিয়নের নৈহাটি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রায় ২২ বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। পেশায় ছিলেন একজন মিষ্টির কারিগর — স্থানীয় এলাকায় পরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই কলহ-ই শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডের কারণ বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার ভোরে হোসনে আরা বেগম স্বামীকে কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন, যার ফলে তিনি মারা যান।ঘটনার পর থেকেই হোসনে আরা বেগম পলাতক রয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি চালাচ্ছে।মোহর আলী ও হোসনে আরার একটি সন্তান রয়েছে — শিমুল হোসেন শুকুর (২১)। তিনি এখনো কোন বিবৃতি দেননি বলে জানা গেছে।এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যায় ব্যবহৃত ধারালো কুড়ালটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।এ ঘটনাটি স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।প্রতিবেশীরা শোক প্রকাশ করেছেন এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।এ বিষয় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।হত্যায় ব্যবহৃত কুড়ালটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।অভিযুক্ত হোসনে আরা বেগমকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park