1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রামপালে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ জুন, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।। বাগেরহাটের রামপালে “স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে নানা আয়োজনে পালিত হচ্ছে ভূমিসেবা সপ্তাহ। এ উপলক্ষে সোমবার (১০ জুন) বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয়ের টিনসেড হলে ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্মকর্তা মো. মতিউর রহমান, সহকারী তহশিলদার ও ভূমি সেবা সপ্তাহের প্রবর্তক মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার হোসেন মল্লিক, বাশতলী ইউপি সদস্য ও সমাজ সেবক মো. শফিকুল ইসলাম সোহাগ প্রমুখ।এ সময় সেবা প্রত্যাশীদের বিভিন্ন প্রকার সেবা প্রদান করা হয়।পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।কুইজে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।সহকারী কমিশনারের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কার্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন, ভূমির মালিকানা সহজীকরণের জন্যে সরকার স্মার্ট ভূমি ব্যাবস্থাপনা চালু করেছেন, যাতে করে কোন প্রকার ভোগান্তি ছাড়া সহজে ও দ্রুততম সময়ের মধ্যে মানুষ সেবা পেতে পারেন। এ জন্যে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park