1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

মৌলভীবাজার মামার বাড়ী রেস্টুরেন্টে ভাংচুর-৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

  • প্রকাশের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

 

নিজস্ব প্রতিনিধি।।শেখ হাসিনা সরকারের পতনের খবর পেয়ে গত সোমবার (৫ আগষ্ট) একদল উশৃংখল দুষ্কৃতিকারী মৌলভীবাজার শহরের কোর্ট রোডে জেলার জনপ্রিয় মামার বাড়ী রেস্টুরেন্টে প্রবেশ করে চেয়ার টেবিল,দরজা,জানালা,কাপ-প্লেইট,গ্লাস, এসি ও চেয়ার-টেবিল ভাংচুর করে।এসময় ওই দুষ্কৃতিকারীরা রেস্টুরেন্ট এর মূল্যবান ১৫টি এসি,৫০ টি ফ্যান,ফ্রিজ,গ্যাস সিলিন্ডার,গ্রিল মেশিন,জেনারেটর,আইপিএস ও অন্যান্য মালামাল লুটপাট করে নিয়ে যায়। হামলা চালিয়ে রেস্টুরেন্ট এর ডেকোরেশন এর ব্যাপক ক্ষতি সাধন করে দুষ্কিৃতিকারীরা। এতে মালিক পক্ষের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।এ ব্যাপারে মামার বাড়ী রেস্টুরেন্টের মালিকপক্ষের একজন জানান,গত ৪ আগষ্ট মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সময় ছাত্রদের ওপর হামলা করলে অনেক ছাত্র আমাদের রেস্টুরেন্টে আশ্রয় নেয়। আমরা তাদের আশ্রয় দেই।কিন্তু গত ৫ আগষ্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তনের খবর পেয়ে আমাদের রেস্টুরেন্টে একদল দুষ্কৃতিকারী হামলা ও লুটপাট করে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তার এ বিশাল ক্ষতি সাধন তিনি কিভাবে কাটিয়ে উঠবেন এবং কোথায় গিয়ে বিচার চাইবেন তা ভেবে পাচ্ছেন না বলে তিনি এ প্রতিবেদককে  জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park