1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনার আড়ংঘাটায় দুই যুবকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।।খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ১০ টার দিকে নগরীর আড়াংঘাটা থানা এলাকার লতার বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার পশ্চিমবিল পাবলা এলাকার নির্মল সেনের ছেলে পুস্পেন সেন ও প্রভাস মন্ডলে ছেলে সৌরভ মন্ডল।আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার মিত্র দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি স্থানীয়দের বরাদ দিয়ে বলেন, রাত পৌনে ১০ দিকে মৃত দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিল।এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাদের ধাক্কা দেয়।ধাক্কা খেয়ে তারা আবার খুলনা থেকে আফিল গেটগামী একটি পিকআপের সাথে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী পুস্পেনের মৃত্যু হয় এবং সৌরভ মন্ডলকে স্থানীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তাদের দুই জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park