1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মানিককে গ্রেপ্তার করেছে র‍্যাব

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় ওরফে মানিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।আজ ভোরে মানিকগঞ্জ দৌলতপুর উপজেলার দূর্গম কাশিদারামপুর চর থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হৃদয় জেলার দৌলতপুর উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মেহের আলী শেখের ছেলে। হৃদয় সাটুরিয়া থানার চাঞ্চল্যকর আরিফ হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী ছিল।র‌্যাব জানায়,গত ৬ আগস্ট হৃদয় জেল থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।গত পরশুদিন তিনি কাশিদারামপুর চরে তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন।পরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-৪, সিপিসি-৩ এর আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।২০২০ সালের ১৭ মে সাটুরিয়া উপজেলার দ্বিমুখা গ্রামে আরিফ নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে হৃদয়।২০২২ সালের ৮ আগষ্ট ওই মামলায় আদালত হৃদয়কে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর থেকেই হৃদয় কাশিমপুর কারাগারে বন্দি ছিল। বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে কারাগার থেকে পালিয়ে যায়।র‌্যাবের কোম্পানি কমান্ডার আরিফ হোসেন জানান, গ্রেপ্তার হৃদয়কে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park