1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রিয় ৩ নং ছাগলাদাহ ইউনিয়নের ৮, নম্বর ওয়ার্ড এর সম্মানিত সাধারণ মানুষ প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদে যৌথবাহিনীর অভিযান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচলানা করেছে যৌথবাহিনী।শুক্রবার (২২ নভেম্বর) বিকেল চারটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও সেনাবাহিনী এসব অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে। উচ্ছেদ অভিযানে মানিকগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরাও সহযোগিতার করেন।অভিযানে বাসস্ট্যান্ড এলাকায় অদম্য-৭১ থেকে ফুটওভার ব্রিজ, পিটিআই গেইট এর সামনে গড়ে উঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। পথচারীদের চলাচলের সুবিধার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালানা করা হয়। অভিযানের সময় রেখে যাওয়া দোকানের অবকাঠামো জব্দ করে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। কিছু দোকান মালিক দোকানে থাকা মালামাল অন্যত্র সরিয়েও নিতেও দেখা যায়। এ সময় উচ্ছুক জনতার ভীড় দেখা গেছে। সাধারণ জনতা দাড়িয়ে থেকে এই অভিযান দেখছেন।মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বাসস্ট্যান্ড এলাকায় গড়ে উঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। এরা ফুটপাত দখল করে জনসাধারণের চালাচলে বাঁধা সৃষ্টি করছে।আমরা সপ্তাহে দুই দিন এসব অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু আমরা দোকানপাট উচ্ছেদ করে দেওয়ার একদিন পরেই তারা আবার ফুটপাত দলখ করে পুনরায় দোকান তুলে ব্যবসা করছে।তিনি বলেন অস্থায়ী এসব দোকানদারের ব্যবসা করার জন্য একটি জয়গাও দরকার।কিন্তু রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করলে মানুষজনের চলাচলে কষ্ট হচ্ছে । আমরা কোনভাবেই রাস্তার পাশে ফুটপাত দখল অবৈধভাবে কাউকে ব্যবসা করতে দেবো না। আর এ অভিযান চলামন থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park