1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন

মানিকগঞ্জ কৃষকদলের নতুন কমিটির সভাপতি সাইদ, সম্পাদক বাদল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

 

 

শাওন আহমেদ মানিকগঞ্জ জেলা প্রতিনিধি।।বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষাণা করা হয়েছে। এতে জেলা কৃষকদলের নতুন কমিটিতে গোলাম কিবরিয়া সাইদকে সভাপতি ও আব্দুস সালাম বাদলকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে কৃষকদলের কেন্দ্রীয় সংসদ।বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় কষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এই আংশিক কমিটির অনুমোদন দেন।আজকে বেলা ৩ টার দিকে জেলা কৃষকদলের নবাগত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল নবাগত কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ১১ সদস্যবিশিষ্ট কৃষকদলের মানিকগঞ্জ জেলা শাখার আংশিক কমিটির অনুমোদন দেন। নবাগত আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান দুলাল, মো” আব্দুল খালেক শিকদার, কৃষিবিদ মোঃ আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম নিলয়, মোঃ আঃ বারেক মওয়লানা আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান পাভেল ও দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ।জেলা কৃষকদলের নবাগত কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল বলেন, আগামীর রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতাকে নবাগত জেলা কৃষকদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাাই।নেতৃবৃন্দ বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমারা দলের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কাজ করবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিবাদি শেখ হাসিনা সরকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আজকে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা মানিকগঞ্জ কৃষকদল দেশ ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে কৃষকদলের নেতা-কর্মীদের নিয়ে রাজপথে থাববো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park