1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় শহীদ রফিক সড়কের মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি নেতাকর্মীরা।এ সময় শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে ভাষা শহীদ রফিক চত্বরে গিয়ে সমাবেশ করে সংক্ষিপ্ত সমাবেশে করে নেতাকর্মীরা।সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খানের সভাপতিত্বে সদস্য সচিব অ্যাডভোকেট রকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম হোসেন টুয়েল,জাকির হোসেন,ফারুক হোসেন সাইদুর,কাজী রুবায়েত রশিদ সাব্বির,রিপন হোসেন,মঈন খান,শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান বলেন, একটি পরাজিত শক্তি ও স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতন হওয়ার পরও নানা ধরনের ষরযন্ত্র অব্যাহত রেখেছে। তারা ষরযন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপের প্রসঙ্গ টেনে জিন্নাহ বলেন, এদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের পরেও ভারত যদি শিক্ষা না নিয়ে কোন রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে ছাত্রজনতা তাদের উপযুক্ত জবাব দিবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park