1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

মানিকগঞ্জে শহর পরিষ্কারে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

 

রাজু আহম্মেদ শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।রাস্তা পরিষ্কার করতে ঝাড়ু হাতে নামলেন বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান কার্মসূচিতে অংশ নিতে দল বেধে অংশ নেন নেতাকর্মীরা।বৃহস্পতিবার (৮ আগস্ট ) সকাল সাড়ে ১০ টার দিকেমানিকগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতাল প্রাঙ্গণ ও বাস স্ট্যান্ড এলাকায় এই পরিচ্ছন্ন কার্যক্রম চালানো হয়।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, সদস্য সচিব মো. রকিবুল রহমান রাকিবের সার্বিক তত্ত্বাবধানে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন নেতাকর্মীরা। এসময় কেউ কেউ ঝাড়ু দিয়ে রাস্তার ধুলাবালু পরিষ্কার করেন।জানতে চাইলে জিন্নাহ খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দেশব্যাপী জেলা, মহানগর, থানা, উপজেলা,পৌর, ইউনিয়ন, ওয়ার্ডের নেতৃবৃন্দের সকল ইউনিটকে নিজ নিজ এলাকার রাস্তায় পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ প্রদান করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান। এরই ধারাবাহিকতায় অপরিচ্ছন্ন রাস্তা পরিষ্কার করতে সকলকে স্ব-উদ্যোগী হয়ে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে দেশের জন্য। তবেই আমরা একটি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে পারবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park