1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে আংশিক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা সিংগাইর থানা পুলিশ।বুধবার (২৮ জানুয়ারি) তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃত  আলমগীর হোসেন (২৭),সিংগাইর উপজেলার গাড়াদিয়া এলাকার মৃত ইদ্রিস আলী ছেলে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী জন্মগতভাবে আংশিক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। পারিবারিক কলহের জেরে প্রায় দুই বছর আগে তার বাবা নিখোঁজ হন। এরপর সে খালার বাসায় বসবাস করত।প্রায় এক মাস আগে সে মায়ের সঙ্গে বসবাস শুরু করে। সম্প্রতি অসুস্থতা ও ঘন ঘন বমির কারণে সিংগাইরের একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করালে জানা যায়, সে ২০ সপ্তাহ ৫ দিনের অন্তঃসত্ত্বা।পরবর্তীতে ভুক্তভোগী জানায়,গত বছরের ১৫ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে অভিযুক্ত আলমগীর হোসেন তাকে একা পেয়ে পাশের একটি অটোরিকশা গ্যারেজে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।ঘটনার কথা প্রকাশ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ায় ভুক্তভোগী ভয়ে বিষয়টি গোপন রাখে বলে জানানো হয়।সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের পর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দিতে তিনি ধর্ষণের ঘটনার কথা স্বীকার করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park