1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে গ্যাস না দিয়েই কোটি টাকার বিল নেওয়ার অভিযোগ তিতাস গ্যাস কোম্পানির বিরুদ্ধে

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

 

এস এম জয় ই মামুন বিশেষ প্রতিবেদক।।গ্যাস সরবরাহ না করেই গত এক যুগে মানিকগঞ্জ অঞ্চলের জনগণের প্রায় ৩০০ কোটি টাকার বিল নিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। গ্যাসের দাবিতে মিছিল মিটিং আনন্দোলন করেও কোন লাভ হয়নি। আবাসিক গ্রাহকদের বরং গ্যাসের দাবিতে মিছিলে পুলিশের গুলিতে অহত হয়েছে অনেক গ্রাহক। পুলিশের মামলায় জেল জুলুম হয়রানির শিকার হয়েছে গ্রাহকেরা। দিশেহারা গ্রাহকেরা এখনো সংযোগ বিচ্ছিন্ন করায় ব্যস্ত। ২০১০ সাল থেকেই মানিকগঞ্জে গ্যাস সরবরাহ কমতে থাকে এবং ২০১২ সালের প্রথম দিকে আবাসিক গ্রাহকরা সপ্তাহে শুধু শুক্রবার গ্যাস পেত কিন্তু বছরের মাঝামাঝিতে গ্যাস সরবরাহ শূন্যের কোটায় চলে আসে। গ্যাস না পেয়েও বছরের পর বছর নিয়মিত বিল পরিশোধ করতে থাকা গ্রাহকরা অসহায় হয়ে পরেছে। মানিকগঞ্জ পৌর এলাকার গ্রাহক মোঃ হাবিবুর রহমান হাবিব বলেন প্রায় একযুগ কোন গ্রাস নেই কিন্তু আমাদের কাছ থেকে বিল নেয়া হয়েছে।এগুলো দেখার কি কেউ নাই এটাতো আমাদের ওপর জুলুম করা হচ্ছে। বোয়ালীয়া এলাকার এক গৃহিণী ইয়াছমিন আক্তার বলেন ১২ বছর আগে মাঝে মধ্যে গভীর রাতে গ্যাস আসত আর আমরা রাত জেগে হলেও তা দিয়ে রান্নাবান্না করতাম। গ্যাস নাই অথচ সরকার নিয়মিত বিল নিচ্ছে এটা কি নাগরিকদের সাথে অন্যায় নয়? মানিকগঞ্জ সদর উপজেলার জয়রা নতুন বস্তির গ্রামের এক গ্রহিণী মাহামুদা হাবিব মনি বলেন বাংলাদেশের গ্যাসের দাম ১৪০০ টাকা আর ভারতের গ্যাসের দাম ৬০০ টাকা আমরা চাই আমাদের দেশে গ্যাসের দাম কমানো হোক আর বাংলাদেশ থেকে ভারতে গ্যাস দেওয়া বন্ধ করা হোক। দুর্নীতি বিষয়ক সংবাদ সংস্থার ডেপুটি চিফ রিপোটার মোঃ জাহাঙ্গীর আলম লিটন বলেন যেহেতু পাইপলাইনে গ্যাস সরবারহ সমস্যা হচ্ছে সেক্ষেত্রে শিল্প করখানার মেইন লাইন থেকে একটু সংযোগ দিলেই হয়। কোটা সংস্কার আন্দোলনে সরকার পতনের পর ঢাকা-আরিচা লাইনের শিল্পকারখানা কম চলায় গ্যাস কিছু কিছু লক্ষ করা যাচ্ছে। আর যদি নাই হয় সে ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসে ভর্তুকি দিয়ে দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে বিক্রয় করা হোক। মানুষ বিল দিবে অথচ গ্যাস পাবে না আবার গ্যাসের দাবিতে মিছিল করলে তাদের ওপর গুলি চালানো হয়েছে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এখানেই সরকারের নৈতিক পরাজয়। নাম প্রকাশ না করার শর্তে তিতাস গ্যাসের এক কর্মী কথা বলেন, এমনিতেই তো গ্যাস নাই তার পরেও এমন সব প্রভাবশালী ব্যক্তি এসে শিল্পে নতুন সংযোগ চান এবং নিয়েছেন যা আমাদের কিছুই করার নাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park