
বাগেরহাট জেলা প্রতিনিধি :বাগেরহাট জেলার ফকিরহাটে মসজিদের জায়গা পূন:দখলের বিরুদ্ধে মুসল্লীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।জানাযায় ফকিরহাট উপজেলার ফলতিতা বটতলা জামে মসজিদের নিজস্ব জমি ১৮ বছর পর আইনি প্রক্রিয়ায় পুনঃ উদ্ধারের পর সেখানে দোতলা মসজিদ নির্মাণ করা হয়।উক্ত মসজিদের মুসল্লিদের কাছ থেকে জানা যায় – আনুষ্ঠানিক উদ্বোধনের পর মসজিদে নামাজ পড়া শুরু করেন এলাকাবাসী।কিন্তু পূর্বের দখলদার আবারো সক্রিয় হয় উক্ত মসজিদের ভবনের জায়গাটির পুনঃ দখলের জন্য।তারই প্রেক্ষিতে বাগেরহাট জেলা বিচারিক আদালতে মামলা করেন সাবেক মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ তৌহিদুল ইসলাম পাপলু।এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা ভিষণ ক্ষুব্ধ হন এবং আজ ১৮ই অক্টোবর শুক্রবার জুম্মাবাদ মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন এবং মামলা কারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তব্য দেন মসজিদের খতিব মুফতি দেলোয়ার ইউসুফ, বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ, অধ্যাপক মোবাশ্বের হোসেন, কাজী মইনুদ্দিন মেরু, সুমন মীর।মসজিদ কমিটির পক্ষে বক্তব্য দেন সৈয়দ অলিউল আলম, সৈয়দ তৌফিকুল ইসলাম।সভাপতিত্ব করেন উক্ত মসজিদের সভাপতি শেখ আব্দুল আউয়াল।