1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

মন্ত্রিত্ব পেলেন বিএনপির গুলশান কার্যালয় বাড়ির মালিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়টি গত দেড় দশকের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ২০০৮ সাল থেকে দলটির নীতিনির্ধারণী কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হওয়া এই বাড়িটি রাজনৈতিক নানা চড়াই-উতরাইয়ের সাক্ষী। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সময় এখানে কার্যত অবরুদ্ধ থাকা এবং বাড়িটির সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির মতো আলোচিত ঘটনাগুলো এই আঙিনাতেই ঘটেছে।দীর্ঘদিন ধরে বাড়িটি বিএনপির নিজস্ব সম্পত্তি হিসেবে মনে করা হলেও প্রকৃতপক্ষে এর মালিক বর্তমান মন্ত্রিসভার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। ২০০৮ সালের চরম রাজনৈতিক প্রতিকূলতার সময় তিনি বাড়িটি দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য প্রদান করেছিলেন। প্রতিকূল সময়ে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য তিনি এটি ছেড়ে দেন এবং পরবর্তীতেও তা অব্যাহত রাখেন।কুমিল্লা-৮ আসন থেকে নির্বাচিত জাকারিয়া তাহের এবারের নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শফিকুল আলম হেলালের তুলনায় প্রায় চারগুণ বেশি ভোট পান। আসনের সব কেন্দ্রেই তিনি জয়ী হন।হলফনামা অনুযায়ী, জাকারিয়া তাহেরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ২৩১ কোটি ৪১ লাখ ৪৬ হাজার ৯৭১ টাকা, যা তাকে নতুন মন্ত্রিসভার শীর্ষ ধনীদের একজন হিসেবে তুলে ধরে।১৯৬৫ সালে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামে জন্মগ্রহণ করেন জাকারিয়া তাহের। যুক্তরাষ্ট্র থেকে বিজনেস ম্যানেজমেন্টে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। তার বাবা এ কে এম আবু তাহের কুমিল্লা-৮ আসন থেকে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৪ সালে তার মৃত্যুর পর উপনির্বাচনে সংসদ সদস্য হন জাকারিয়া তাহের। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হলেও এবারে একই আসন থেকে বড় ব্যবধানে জয় পান।জাকারিয়া তাহের কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবং পরে দলের জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার বাবা এ কে এম আবু তাহের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। জাকারিয়া তাহের বর্তমানে ব্যাংকটির পরিচালক। রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজেও বরুড়া এলাকায় তাহের পরিবার পরিচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park