
তাহামিদ হামিদ আলম,মঠবাড়িয়া প্রতিনিধি।।আজ মঙ্গলবার মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করা হয়েছে।মঠবাড়ীয়া পৌর যুবদলের আহ্বায়ক মাইনুল ইসলাম রিপন মুন্সি ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিরোজ-এর নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা ঢাকার জিয়া উদ্যানে অবস্থিত মাজারে উপস্থিত হয়ে তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান।এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তসলিম মাসুমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্যে মঠবাড়ীয়া পৌর যুবদলের আহ্বায়ক মাইনুল ইসলাম রিপন মুন্সি ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান ফিরোজ” শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কথা স্মরণ করেন এবং যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।