1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান

ভোট ডাকাতির চেষ্টা হলে জনগণ রুখে দেবে : জামায়াত আমির

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ভোট ডাকাতি, ভোট চুরি বা অবৈধ ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা হলে জনগণ তা রুখে দেবে।

সোমবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হকের পক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এখন থেকেই পাহারাদারি শুরু করতে হবে। বিজয়ের মালা গলায় পরিয়ে ঘরে ফেরা পর্যন্ত এই পাহারা দিতে হবে। ঘরে ফিরে আগে দুই রাকাত নামাজ আদায়ের মাধ্যমে শুকরিয়া আদায়েরও আহবান জানান তিনি।

জামায়াত আমির হুঁশিয়ার করে বলেন, ভোট ছিনতাই ও দু:শাসন ফিরিয়ে আনার কোন দুঃস্বপ্নে কেউ ভুগবেন না। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে কিছু অসৎ ব্যক্তি মাদক, চাঁদাবাজি, অস্ত্রবাজি, দখলবাজি চালিয়ে আসছে। যারা এই অস্ত্রবাজি, ধাপ্পাবাজি করছে, তাদের হাত থেকে এলাকাবাসীকে বাঁচিয়ে তুলব ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা কোন ব্যক্তি, পরিবার বা দলের পক্ষে নির্বাচনে নামিনি। আমরা ১৮ কোটি মানুষের পক্ষে নেমেছি। একটি দল ক্ষমতায় আসতে পাগলপারা হয়ে উঠেছে। জনগণ তাদের দেখেছে, আর দেখতে চায় না। আমরা কোন চাঁদাবাজ, সন্ত্রাসীদের আর দেখতে চাই না। জনগণ জুলাইয়ের পক্ষের লোকদের বিজয় দেখতে চায়।

জামায়াত আমির সতর্ক করে আরো বলেন, সরকারের কিছু অসৎ লোক-আমলা-সচিব দলবাজি করছেন। বিভিন্ন জায়গায় প্রার্থীদের জিতিয়ে আনতে চেষ্টা করছেন। জাতি আপনাদের বারবার ক্ষমা করবে না। আবার কেউ ফ্যাসিবাদের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা হলে জুলাইয়ের মত তা রুখে দেবে। ইনশাআল্লাহ দুর্নীতিমুক্ত, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

জনসভায় ঢাকা-১৩ আসনের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। জনসভায় মামুনুল হকের হাতে রিক্সা প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানান জামায়াত আমির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park