1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় চয়নিকা ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য

ব্যাংক থেকে নগদ টাকা তোলা নিয়ে নতুন নির্দেশনা

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের উপর বাংলাদেশ ব্যাংক এতদিন যে সীমা আরোপ করেছিল, তা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে গ্রাহকরা যে কোনো পরিমাণ অর্থ নগদ উত্তোলন করতে পারবেন।শনিবার (৭ সেপ্টেম্বর) এক ক্ষুদে বার্তায় এই সময়সীমা তুলে দেওয়ার তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।বার্তায় তিনি জানান, আগামী রবিবার (৮ সেপ্টেম্বর) থেকে ব্যাংক হিসাবের নগদ টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা আর প্রযোজ্য হবে না। ফলে যে কেউ যে কোনো অঙ্কের টাকা নিজ নিজ হিসাব থেকে তুলতে পারবেন। এর আগে, দেশে ক্ষমতার পটপরিবর্তনের পরিস্থিতিতে কয়েক সপ্তাহ ধরেই নিয়ন্ত্রক সংস্থাটি এ রকম নির্দেশনা জারি করে।সবশেষ গত ১ সেপ্টেম্বর সর্বশেষ টাকা উত্তোলনের বিষয়ে নির্দেশনায় ৫ লাখ পর্যন্ত সীমা নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সে সময় নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকরা যে কোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারতেন।তার আগের সপ্তাহে চার লাখ টাকা পর্যন্ত তোলা যেত। এর আগের সপ্তাহে সর্বোচ্চ তিন লাখ টাকা উত্তোলনের সুযোগ ছিল। একইভাবে তার আগের দুই সপ্তাহে যথাক্রমে সর্বোচ্চ দুই লাখ, এক লাখ টাকা করে উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছিল।অর্থাৎ চার সপ্তাহ ধরে টাকা তোলার সীমা এক লাখ করে বাড়ানো হয়েছে। আর পঞ্চম সপ্তাহে এসে সেই সীমা প্রত্যাহার করা হয়েছে। প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হয়। এ সময় নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা দেখা দেয়। সে সঙ্গে রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা ব্যাংক থেকে বেশি বেশি টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন, এমন আশঙ্কাও করা হয়েছে।সে জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলনে বাংলাদেশ ব্যাংক এই নিয়ন্ত্রণমূলক নির্দেশনা বা সীমা আরোপ করা হয়। যদিও প্রতি সপ্তাহেই সীমা বাড়ানো হয়েছে, যা এখন পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park