1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রশ্নের সুযোগ না পেয়ে খুলনা রেঞ্জ ডিআইজির সভা বর্জন সাংবাদিকদের বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

 

দিগন্ত ডেস্ক : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগের একজনকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তি হলো- পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম।বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) রাতে পল্লবী এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম ডিএমপি নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ভিকটম ইমনের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে পল্লবী থানার মিরপুর ১০ নং বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মোঃ ইমন হোসেন আকাশ । এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ইমন গুরুতর আহত হয়।আহত ইমনকে তার মা আরও লোকজনের সাহায্যে ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ইমনকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park