1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

বেওয়ারিশ হিসেবে দাফন ২১ লাশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

 

ডেস্ক রিপোর্ট।। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত এক শিশুসহ ২১ জনের লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। গত তিন দিনে ঢাকার তিনটি সরকারি হাসপাতালের মর্গ থেকে পুলিশ এই ২১ জনের লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়েছে। পরে সংস্থাটি লাশগুলো দাফনের ব্যবস্থা করে।আঞ্জুমান মুফিদুল ইসলাম সূত্র জানায়, সংঘর্ষে নিহত এক শিশুসহ নয়জনের লাশ গত সোমবার ঢাকা মেডিকেল কলেজের মর্গে থেকে তাদের দেওয়া হয়। একই দিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে থেকে দুটি লাশ পায় তারা। গত মঙ্গলবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) থেকে একটি লাশ তাদের কাছে পাঠানো হয়। গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে নয়টি লাশ বেওয়ারিশ হিসেবে দেওয়া হয়েছে। এই ২১টি বেওয়ারিশ লাশ সিটি করপোরেশন নির্ধারিত স্থান মোহাম্মদপুরের রায়েরবাগ এলাকায় দাফন করা হয়েছে।আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবাকর্মকর্তা কামরুল আহমেদ  বলেন, তিন দিনে পুলিশের কাছ থেকে বেওয়ারিশ হিসেবে ২১ জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে লাশ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত একজন নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ছয়জনের লাশ সোমবার মর্গে আনা হয়। তাঁদের কারও শরীরে গুলির চিহ্ন রয়েছে।আবার কারও শরীরে ছিল মারাত্মক জখমের চিহ্ন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park