1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

বাগেরহাটে রিকসা চালক খুন

  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট পৌর শহরের নাগেরবাজার এলাকায় মোঃবাশার(২২)নামের এক রিকসা চালক খুন হয়েছে।রবিবার (৯জুন) সকালে নাগেরবাজার মন্দির রোড থেকে রক্তাক্ত অবস্থায় পুলিশ বাশারের মৃতদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।রিকসা চালক বাশার বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার আঃআজিজের ছেলে।কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। নাগেরবাজার ও পুরাতন রেল স্টেশন এলাকাবাসী জানায়, রবিবার সকালে মন্দিরের রোডে বাশারের রক্তাক্ত মৃত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করে।শনিবার দিবাগত গভীর রাতে রিকসা চালক বাশারের মাথায় আঘাত করে হত্যা করা হয় বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।এ বিষয় বাগেরহাট মডেল থানার ওসি সাইদুর রহমান জানান, খবর পেয়ে আমরা রিকসা চালক বাশারের লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।তার মাথার পিছনের দিকে থেতলানো অবস্থায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে রাতের আধারে পিছন থেকে বাশারের মাথায় আঘাত করা হযেছে। কে বা কারা এই খুনের সাথে জড়িত সেটা তদন্ত করার পরে জানাযাবে বলেও জানান তিনি।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park