1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাগেরহাটে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস‍্য গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

 

এ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মোঃ রাসেলুর রহমান বৃহস্পতিবার (৩০ মে) ১২ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ‍্য নিশ্চিত করেন।আটককৃতরা হলো, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার আড়ুয়া বর্নী এলাকার নাসির মল্লিকের ছেলে রুবেল মল্লিক (৩৫), বারাশিয়া এলাকার বাদশা ধুনির ছেলে মো. জামাল ধুনী (২৬), আফজাল হোসেন শেখের ছেলে ওসিবুর রহমান শেখ (৩৯), চরবানিয়ারি এলাকার মৃত চেহার উদ্দিন তরফদারের ছেলে ওহাব আলী তরফদার (৪০) গোপালগঞ্জ জেলার হাতিকাটা এলাকার মৃত নিজাম মোল্লার ছেলে আরিফুল মোল্লা (২৭) ও গোবরা সোনাকুড় এলাকার নওয়াব আলী শেখের ছেলে শান্ত শেখ (২১)।এ সময় তাদের কাছ থেকে তিনটি ব্যবহৃত মোটরসাইকেল ও চুরির কাজে ব‍্যবহৃত কাটার মেশিন, গ্র্যান্ডিং মেশিন, মোটরসাইকেলের চাবি, সেলাই রেঞ্জ, স্ক্রু ড্রাইভার ও রং স্প্রের কৌটা উদ্ধার করে পুলিশ।প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ রাসেলুর রহমান আরো বলেন, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সিসি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে আটক করে।আটককৃতদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় দুইটি চুরি মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park