
দিগন্তর ডেস্ক।। বাংলাদেশ পুলিশ দেশমাতৃকায় এক অতন্দ্র প্রহরী, নেগেটিভিটির পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরা প্রয়োজন।দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। দিনরাত নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করে তারা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকবিরোধী অভিযান, সন্ত্রাস দমন, ছিনতাইকারী ও অপরাধী চক্রের সদস্যদের গ্রেপ্তার—এসব কার্যক্রমের মাধ্যমে প্রতিনিয়ত অপরাধ নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ বাহিনী।দেশের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বহু সন্ত্রাসী ও অপরাধীকে আইনের আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে উদ্ধার করা হচ্ছে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এসব অভিযানের মাধ্যমে সমাজে নিরাপত্তা জোরদার হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থাও বাড়ছে।এছাড়া জাতীয় দিবস, ধর্মীয় উৎসব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা জনসমাগমপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। অনেক সময় নিজেদের জীবন ঝুঁকিতে রেখেই তারা দায়িত্ব পালন করেন।যদিও বিভিন্ন সময়ে পুলিশের কিছু কর্মকাণ্ড নিয়ে সমালোচনা ও নেতিবাচক খবর সামনে আসে, তবে সেই সঙ্গে তাদের অসংখ্য ইতিবাচক অবদানও রয়েছে। তাই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডগুলোও গণমাধ্যমে সমানভাবে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। এতে করে বাহিনীর সদস্যরা আরও উৎসাহিত হবেন এবং জনগণের আস্থা আরও দৃঢ় হবে।
শাহবাজ জামান (সভাপতি)
বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব