1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব-এর পক্ষ থেকে বুধবার খুলনা জেলা প্রশাসক আ স ম জামশেদ খোন্দকার এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সভায় স্থানীয় উন্নয়ন কার্যক্রম, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং অনলাইন গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহবাজ জামান, সিনিয়র সহ-সভাপতি জুলিয়ান জয়, আফজাল হোসেন, যুগ্ম সম্পাদক নইমুল আলম, সহ-সম্পাদক সরদার বাদশা, আপেল মাহমুদ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ বলেন, অনলাইন গণমাধ্যম বর্তমান সময়ে দ্রুত তথ্যপ্রচার ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সমন্বয় আরও জোরদার হলে জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছানো সম্ভব হবে।

জেলা প্রশাসকের সঙ্গে উন্মুক্ত আলোচনায় সাংবাদিকরা বিভিন্ন পেশাগত বিষয় তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজতর করার আহ্বান জানান।সভা শেষে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত মতবিনিময়ের আশাবাদ ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park