1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞাকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান আমতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

খুলনার বটিয়াঘাটা, দাকোপ ও রূপসায় জামানত হারালেন ১৮ প্রার্থী

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।খুলনার বটিয়াঘাটা, দাকোপ ও রূপসা উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১ জন প্রার্থী। এর মধ্যে ১৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন।রিটার্নিং কর্মকর্তা ফারাজী বেনজীর আহমেদ জানান, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত করে নির্বাচন কমিশন।সে অনুযায়ী ৮ ভাগের এক ভাগ ভোট না পাওয়া প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হবে।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৮৩ হাজার ২৩৫।চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৬ জন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য জি এম মিলন ৯ হাজার ১, সিপিবি’র নিতাই গাইন ৪ হাজার ৩৩৬, জাতীয় পার্টির মো. শাওন হাওলাদার ৪২৭ ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাসেল কবীর ৬৯৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোট প্রদত্ত ভোট ৭৯ হাজার ৮১১। প্রার্থী ছিলেন মোট ৫ জন। এর মধ্যে অরিরন্দম গোলদার ৮ হাজার ৬৮৬ ভোট ও তাপস কান্তি বিশ্বাস ২ হাজার ১২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর কেউ জামানত হারাচ্ছেন না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park