1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ আনার কন্যা ডরিন গ্রেপ্তার খুলনা রূপসা ঘাটে চালু হচ্ছে ফেরি, অবসান হতে পারে দীর্ঘদিনের দুর্ভোগ পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল

বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন’

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

 

দিগন্ত ডেস্ক।। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হাসিনাকে এ দেশে আসতে হবে, বিচারের মুখোমুখি করা হবে। ফ্যাসিস্ট হাসিনার পুনর্বাসন নয়, তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। চুপ্পু সাহেব, (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) এখনও সময় আছে বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন।সোমবার (২১ অক্টোবর) রাতে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় জড়িতদের বিচার ও ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।উপদেষ্টাদের সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, অতিদ্রুত ছাত্রলীগকে আইনের আওতায় না আনা হলে শহিদদের সঙ্গে বেঈমানি করা হবে। ছাত্রলীগ আর আওয়ামী লীগকে আর কখনও পুনর্বাসন করতে দেয়া হবে না। সংবিধানে শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি হাসিনাকে পুনর্বাসন করতে চাচ্ছে। যা কখনও করতে দেয়া হবে না।তিনি বলেন, ছাত্রলীগ দেশের কোনো প্রান্তে আর মাথাচাড়া দিতে পারবে না। শেখ হাসিনা নিজেকে অপরিহার্য মনে করে টিকে নাই, পুলিশও যদি অপরিহার্য ভাবে আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে তাদেরও বিকল্প ভাবা হবে। ৫ আগস্ট যাদের কবরস্থ হয়েছে, তাদের পুনর্বাসন আর সম্ভব না।প্রশাসন ও মিডিয়াকে হুঁশিয়ার করে তিনি বলেন, আপনারা যদি মনে করেন ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে আঁতাত করবেন তাহলে ভুল ভাবছেন। ছাত্র-জনতা হাসিনার বিকল্প বেছে নিয়েছে, আপনাদের বিকল্পও বাছাই করতে দ্বিধা করবে না। অনেক মিডিয়া, যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের শ্রুতি-বন্দনা করে তার হাতকে শক্তিশালী করেছে, সেই ফ্যাসিস্ট মিডিয়া আবার মাথাচাড়া দিয়েছে। কলাম লিখতে শুরু করেছে। সেই শ্রুতি-বন্দনা এবং কলাম লেখা ৫ আগস্ট শেষ হয়ে গেছে। ফ্যাসিস্ট মিডিয়ারও পুনর্বাসন হবে না।বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সানজিদা আফিয়া অদিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাসেল আহমেদ, হাসিব আল ইসলাম, আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park