1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে প্রতারণা রোধে সতর্কবার্তা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

 

তাহমিদ হামীম আলম।।ফ্যামিলি কার্ড বিতরণ উদ্যোগকে কেন্দ্র করে প্রতারণার আশঙ্কায় সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল।প্রাপ্ত তথ্যে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ জনগণের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগের কথা উল্লেখ করেছেন। এই উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও সেবা গ্রহণ আরও সহজ হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।তবে এই উদ্যোগকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র বা ব্যক্তি ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে ৫০০ টাকা থেকে শুরু করে ২,০০০ টাকা পর্যন্ত অর্থ দাবি করতে পারে, যা সম্পূর্ণ প্রতারণামূলক কর্মকাণ্ড বলে জানানো হয়েছে।এ ধরনের কোনো ঘটনার শিকার হলে অথবা এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।এ প্রসঙ্গে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন দুলাল বলেন, জনগণের সচেতনতা ও সহযোগিতার মাধ্যমেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগকে নিরাপদ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব।স্থানীয় পর্যায়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park