1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন

ফের গাজী টায়ার কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

 

স্টাফ রিপোর্টার।।নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় ফের লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারখানার বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ ও লোহার টুকরা লুট করে নিয়ে যেতে দেখা যায় তাদের। এ নিয়ে তিন দফা লুটপাট ও আগুনের ঘটনা ঘটেছে কারখানাটিতে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত গাজী টায়ার কারখানায় প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ গাজী টায়ার কারখানার ভেতরে ওয়েস্টেজ সেকশনে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর প্রথম দফা লুটপাট ও আগুন লাগানো হয় এই কারখানায়। এরপর ২৫ আগস্ট সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তারের পর দ্বিতীয় দফা লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর আজ শুক্রবার তৃতীয় দফা লুটপাটের পর আগুন দেওয়ার ঘটনা ঘটে।রুপসী এলাকার বাসিন্দা খোরশেদ আলম বলেন, আমার বাসা থেকে আগুনের ধোঁয়া দেখে দৌড়ে আসি। এসে দেখি ৪০ থেকে ৫০ জনের মতো লোক লোহার জিনিসপত্র নিয়ে যাচ্ছে। এখানকার সিকিউরিটি ও আমরা এলাকাবাসী কয়েকজনকে ধরে বেঁধে রেখেছি। সিকিউরিটি হাফিজুর রহমান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে বেশ কিছু লোক মিক্সিং ভবনে ঢুকে লোহার বিভিন্ন জিনিস নিয়ে যায়। কিছুদিন আগেও এই ভবনে আগুন লেগে কত মানুষ মারা গেল। কিন্তু এরপরও তাদের ভেতরে ভয় নাই। আবারও এই কারখানায় লুটপাট করতে ঢুকে পড়ল। আমরা কয়েকজনকে ধরেছি। উল্লেখ্য, গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টায় রূপগঞ্জের গাজী টায়ারের এ কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে দীর্ঘ ২১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনায় ১৮৭ জনের মতো নিখোঁজ ছিল। ভবনটির ৫ ও ৬ তলা ধসে পড়ায় সেখানে আর উদ্ধার কার্যক্রম চালাতে পারেনি ফায়ার সার্ভিস।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park