1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ খুলনা মানিকতলা খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ তিনজন গ্রেপ্তার, প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ খুলনা নগরীর রায়েরমহলে তাঁতি দলের এক নেতাকে কুপিয়ে হত্যা জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল অক্টোবর সার্ভিসে সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ড পেল লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে জিপিএ-৫ অর্জন: আজরা মাহমুদের উজ্জ্বল সাফল্যে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন সাত দফা দাবি আদায়ে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

ফুলতলা বাজারের সেলসম্যান রাজু শিকদার গণপিটুনিতে নিহত, পরিবারের দাবি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

 

ফুলতলা থেকে এস এম মমিনুর রহমান।। খুলনার ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ের সেলসম্যান রাজু শিকদার (২৫) গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট সন্ধ্যায় খুলনার রায়ের মহল এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে রাজু শিকদার একটি শিশুকে সঙ্গে নিয়ে রায়ের মহল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ‘ছেলেধরা’ সন্দেহে আটক করে গণপিটুনি দেন বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার পাড়িয়ারডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা বাজারের জমজম বস্ত্রালয়ে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে নিহতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের দাবি, ‘ছেলেধরা’ সন্দেহে আকস্মিক গণপিটুনি নয়, বরং পরিকল্পিতভাবে রাজুকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের এ অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ এবং রাজুর মৃত্যুর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।তবে এ ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park